সারাদেশ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, সময় যত এগোবে, তারা ততই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বলে আশা করছেন।
যত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহ বলেছেন, সময় যত এগোবে, তারা ততই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বলে আশা করছেন।
বৃহস্পতিবার সকাল ৮টায় দেবিদ্বার উপজেলার গোপালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
হাসনাত আবদুল্লাহ জানান, সকাল পর্যন্ত কোনো ভোটকেন্দ্রে টেকনিক্যাল বা প্রক্রিয়াগত জটিলতার খবর তার কাছে আসেনি। তিনি বলেন, “আমরা চাই সবাই শঙ্কামুক্ত পরিবেশে ভোট দিক। ভোট একটি উৎসবের মতো হওয়া উচিত, ভয়ের কিছু নয়।”
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যার যাকে ইচ্ছা তাকে ভোট দিতে। ব্যক্তিগত সম্পর্ক যেন ভোটের কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
দিনব্যাপী শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে বলেও আশা প্রকাশ করেন এই জোটপ্রার্থী।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন