সর্বশেষ

সারাদেশ

উৎসবমুখর চাঁপাইনবাবগঞ্জে ভোটগ্রহণ, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ উৎসবের আমেজে শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জেলার ৫১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল তুলনামূলক বেশি।

জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। অনেকেই জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শেষ পর্যন্ত এই পরিবেশ বজায় থাকবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। ভোটারদের মতে, নতুন বাংলাদেশ গঠনে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দীর্ঘ সময় অপেক্ষা করেও তারা ভোটাধিকার প্রয়োগে আগ্রহী। তাদের ভাষ্য, গত ১৭ বছরে নির্বাচনকে ঘিরে এমন উৎসবমুখর পরিবেশ দেখা যায়নি।

এদিকে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নূরুল ইসলাম বুলবুল। ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।

তবে ভোটের সামগ্রিক পরিস্থিতি প্রশাসনের ভূমিকার ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষ ভূমিকা পালনের প্রত্যাশা ব্যক্ত করেন এই প্রার্থী।

২২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন