সর্বশেষ

জাতীয়দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপির অভিযোগে ৩ জন গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের শিলই ইউনিয়নের পূর্ব রাকিরকান্দি গ্রামে বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

হামলায় চারজন সমর্থক আহত হয়েছেন।

আহতরা হলেন- ইকবাল হোসেন (৩৮, আক্কাস খানের ছেলে), মো. জয় (২৮, ইসমাইল বেপারির ছেলে), জুয়েল শেখ (৪০) ও আব্দুল জব্বার (৫৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পূর্ব রাকিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের মাঠে স্বতন্ত্র প্রার্থীর ৪–৫ জন সমর্থক অবস্থান করছিলেন। সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়।

হামলার জন্য স্থানীয় বিএনপি নেতা জাকির হোসেন জমাদ্দারের অনুসারীদের দায়ী করা হলেও তিনি ঘটনাটি অস্বীকার করেন। তিনি বলেন, “আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এখানে কোনো ঘটনা ঘটলেই আমার নাম আসাটা স্বাভাবিক। আমরা ধানের শীষের পোলিং এজেন্ট দিতে গেলে ফুটবল প্রতীকের সমর্থক ও সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহাগ আমাদের লিফলেট নিয়ে প্রশ্ন তোলেন। তখন দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয় এবং কয়েকজন আহত হন।”

অপরদিকে সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্যসচিব সোহাগ দাবি করেন, “আমরা ৪–৫ জন দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ জাকির হোসেন জমাদ্দারের নেতৃত্বে ধানের শীষের ৩০–৪০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের কয়েকজন আহত হন।”

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, উভয় পক্ষের মোট ৫–৬ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন