সারাদেশ
বিরামপুর পৌরসভার পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুসা মিয়া, হিলি
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিরামপুর পৌরসভার পলাশবাড়ী গ্রামে ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণের অভিযোগে জামায়াতের তিন কর্মীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরিন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর জামায়াতের ওই তিন কর্মী ভোটারদের হাতে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হাতে টোকেনসহ আটক করেন।
ওসি জানান, আটককৃতরা বর্তমানে পুলিশের হেফাজতে বিরামপুর থানায় রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
৩১৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর