সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ভোটার নিরাপত্তা ও সরঞ্জাম পৌঁছে গেছে সব কেন্দ্রে

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা 

বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ও গণভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম কুমিল্লার ১১টি সংসদীয় আসনের ১,৪৯১টি ভোট কেন্দ্রে পৌঁছে গেছে।

বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম কেন্দ্রে বিতরণ করা হয়।

নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, গানি ব্যাগসহ অন্যান্য অপরিহার্য উপকরণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এগুলো নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণ করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, ভোটের দিন কুমিল্লার ১১টি আসনে নিরাপত্তা রক্ষায় সর্বমোট ২৬,৩৩৪ জন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবেন। এর মধ্যে রয়েছে ৩,৯৭৯ জন পুলিশ, ২,০৪০ সেনাবাহিনী, ৪০০ বিজিবি ও ১৯,৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য।

তাদের সঙ্গে থাকবেন ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র‌্যাবের ২৪টি মোবাইল টিম। ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে শুধুমাত্র পুলিশ ও আনসার-ভিডিপি বাহিনী মিলিয়ে ৩,৯৭৯ জন কাজ করবেন।

জেলা প্রশাসক জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সকল ব্যবস্থা নেওয়া হয়েছে।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন