সর্বশেষ

জাতীয়প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টা ও সমমর্যাদার ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ
মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস
শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
নির্বাচন উপলক্ষে মোটরসাইকেলে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা
সারাদেশবিগত ভোটবঞ্চনার পর নির্বাচনে মানুষের আগ্রহ আশাব্যঞ্জক: মির্জা ফখরুল
বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি
রাজশাহীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটে নজরদারি জোরদার
সাতক্ষীরায় প্রস্তুতি সম্পন্ন: শান্তিপূর্ণ ভোটের আশা
নেত্রকোনায় একাধিক ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা
সাতক্ষীরায় নিরাপদ ভোট নিশ্চিত করতে সেনা টহল জোরদার
জাতীয় নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা ও সোনামসজিদ স্থলবন্দর ৩ দিন বন্ধ
কুষ্টিয়ার দৌলতপুরে মানসিক প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি'র অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ২
সংসদ নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুটি বিদেশি পিস্তল উদ্ধার
পঞ্চগড়ের আটোয়ারীতে বিএনপি-জামায়াত কর্মীদের সংঘর্ষ, উভয় পক্ষের একাধিক আহত
লক্ষ্মীপুরে আলাদা গণমিছিলে ২ কর্মীর মৃত্যু, বিএনপি–জামায়াত নেতাকর্মীদের মাঝে শোক
হাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
রাজশাহীতে আলাদা অভিযানে ২৪ ককটেল ও ৪০ দেশীয় অস্ত্র উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় ভুটভুটি-বালুবাহী ট্রাকের সংঘর্ষে নিহত ২
বাগেরহাটে মার্কেট ও ডায়াগনস্টিক সেন্টারে ভয়াবহ আগুন
বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক সিকদারের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মোনাজাত
ভোটের ছুটিতে সাভার শিল্পাঞ্চল ফাঁকা, বাড়তি যাত্রীর চাপ মহাসড়কে
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক থেকে ১৮ কেজি গাঁজা জব্দ, চালক আটক
পাবনা-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
পাথরঘাটায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাতেন গ্রেফতার
আন্তর্জাতিকম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

বিশৃঙ্খলা করলেই কঠোর হস্তে দমন : কক্সবাজারে যৌথ বাহিনীর হুঁশিয়ারি

আহসান সুমন, কক্সবাজার
আহসান সুমন, কক্সবাজার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে আসন্ন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে আয়োজনের লক্ষ্যে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে জন্য রোহিঙ্গা ক্যাম্পসহ পুরো কক্সবাজার জেলায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত যৌথ বাহিনীর প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে রামু ক্যান্টনমেন্টের ১০ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহমেদ জানান, দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং ঝুঁকির মাত্রা বিবেচনায় ডেপ্লয়মেন্ট প্ল্যান প্রস্তুত ও বাস্তবায়ন করা হয়েছে।

তিনি বলেন, শুধু ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয়, সব ভোটকেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে অল্প সময়ের মধ্যেই যৌথ বাহিনী সেখানে পৌঁছাতে পারে। এ লক্ষ্যে একাধিকবার রিহার্সালও সম্পন্ন করা হয়েছে। নির্বাচন চলাকালে উদ্ভূত যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে বাহিনী প্রস্তুত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

লেফটেন্যান্ট কর্নেল তানভীর আরও জানান, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচনে সেনা মোতায়েনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সামনে রেখে ক্যাম্পগুলোতে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে চেকপয়েন্ট, ক্যাম্প এলাকায় ফেন্সিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত অংশগুলোর মেরামত কাজও সম্পন্ন হয়েছে। ক্যাম্পের আশপাশে সেনাবাহিনী, এপিবিএনসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় একটি সুন্দর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে রোহিঙ্গারা যাতে কোনোভাবেই নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে যৌথ বাহিনী।

এর আগে এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল সুপতা জানান, গত ৩ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সেনাবাহিনীর নেতৃত্বে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মোট ৪৬টি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসব অভিযানে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি, ডাকাত দলের সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারি এবং বিভিন্ন মামলার আসামিসহ মোট ৫৯ জন অপরাধী ও ১ হাজার ১৪৯ জন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৬টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গোলাবারুদ, ১১৪টি দেশীয় ধারালো অস্ত্র, ৮ হাজার ৪৫০ পিস ইয়াবা, ২ হাজার ৩১১ লিটার দেশীয় মদ এবং ৪৯ লিটার বিয়ারসহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফারুক, বিজিবি রামু সেক্টরের মেজর নাজমুস সাকিব, জি-২ (ইন্ট) মেজর ওমর ফারুক এবং কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পেয়ার।

এ সময় যৌথ বাহিনীর পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন