সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী নিরাপত্তা জোরদারে যৌথ বাহিনীর মহড়া

মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া
মনিরুজ্জামান পলাশ, ব্রাহ্মণবাড়িয়া

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই মহড়ার আয়োজন করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

মহড়ার একপর্যায়ে একটি কাল্পনিক পরিস্থিতি উপস্থাপন করা হয়, যেখানে ভোটগ্রহণ চলাকালে একদল সন্ত্রাসী হঠাৎ করে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালায়। তারা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রিজাইডিং কর্মকর্তাকে জিম্মি করে ফেলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান শুরু করে।

অভিযান চলাকালে সেনাবাহিনীর সদস্যরা এপিসি (আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার) যানসহ সশস্ত্র অবস্থান গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্বল্প সময়ের মধ্যেই সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করে ভোটকেন্দ্রের পরিবেশ স্বাভাবিক করা হয়। এ সময় আহত সেনা সদস্য ও অন্যান্য আহতদের উদ্ধার করতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারও ব্যবহৃত হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ৮০৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫৭৪টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানানো হয়েছে।

১৯৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন