সর্বশেষ

জাতীয়

মেঘালয় সীমান্তে ৪ মাত্রার ভূমিকম্প, সিলেটসহ আশপাশে কম্পন অনুভূত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।

অন্যদিকে ইএমএসসি জানায়, ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এর কেন্দ্রস্থল ছিল। কম্পনের উৎসস্থল ভারতের গৌহাটি শহর থেকে আনুমানিক ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে অবস্থান করছিল।

ভূমিকম্পের প্রভাবে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকা ছাড়াও বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন