সর্বশেষ

জাতীয়আজ সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ
জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
জাতির উদ্দেশে ভাষণ: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
সারাদেশহাওরাঞ্চলের দুর্গম ও অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা
নারায়ণগঞ্জ-২ আসনে প্রকাশ্যে ভোট কেনার অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে প্রচারণাকালে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী আহত
পঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

রাজশাহীর চারটি আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে জমে উঠেছে নির্বাচনী হিসাব-নিকাশ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ ভোটারদের মতে, অন্তত চারটি আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারে বিএনপি। তবে বাকি দুইটি আসনে দলটির প্রার্থীরা তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

রাজশাহী সিটি করপোরেশন ও নয়টি উপজেলা নিয়ে গঠিত এ অঞ্চলে বর্তমানে ছয়টি সংসদীয় আসন রয়েছে। ২০০৮ সালের পুনর্গঠনের মাধ্যমে আসন সংখ্যা পাঁচ থেকে ছয়ে উন্নীত হয়। অতীত নির্বাচনের পরিসংখ্যান বলছে, ১৯৯১ সালে একটি আসনে আওয়ামী লীগ, একটি জাতীয় পার্টি এবং তিনটিতে বিএনপি জয়ী হয়। ১৯৯৬ ও ২০০১ সালে সব আসনেই জয় পায় বিএনপি। তবে ২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা চার নির্বাচনে রাজশাহীর সব আসন দখলে রাখে আওয়ামী লীগ।

অন্যদিকে, একসময় শক্ত অবস্থান থাকলেও ১৯৮৬ সালের পর আর জয় পায়নি জামায়াতে ইসলামী। তবে ৫ আগস্টের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে চার দশক পর দলটি আবার নতুন কৌশলে মাঠে নেমেছে। বিভিন্ন এলাকায় বিএনপির চেয়েও জামায়াতের প্রচার-প্রচারণা ও গণসংযোগ বেশি চোখে পড়ছে বলে ভোটারদের অভিমত।

স্থানীয়দের মতে, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর), রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৪ (বাগমারা) এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর)—এই চারটি আসনে দলীয় কোন্দল, বিদ্রোহী প্রার্থী এবং জামায়াতের সক্রিয় অবস্থানের কারণে বিএনপির জন্য পরিস্থিতি কঠিন হয়ে উঠতে পারে।

এ আসনে বিএনপির প্রার্থী দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। শরীফ উদ্দীন নতুন মুখ হলেও তিনি প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ছোট ভাই। অন্যদিকে, মুজিবুর রহমান ১৯৮৬ সালে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ফলে এখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

বিএনপির প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন দ্বিতীয়বার দলীয় মনোনয়ন পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক আবুল কালাম আজাদ, যিনি প্রথমবার দলীয় মনোনয়ন পেলেও টানা ২৭ বছর পবার হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিজ্ঞতা ও জনপ্রিয়তায় দুই প্রার্থী সমান হওয়ায় এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা রয়েছে।

এ আসনে বিএনপির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান ডি এম ডি জিয়াউর রহমান জিয়া। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আব্দুল বারী সরদার। স্থানীয় সরকার নির্বাচনে জিয়ার অভিজ্ঞতা থাকলেও ডা. বারীর ব্যক্তিগত ভাবমূর্তি তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ফলে এখানেও জমজমাট লড়াইয়ের পূর্বাভাস রয়েছে।

সবচেয়ে জটিল পরিস্থিতি এ আসনে। বিএনপির প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের পাশাপাশি ‘বিদ্রোহী’ হিসেবে মাঠে রয়েছেন ইসফা খায়রুল হক শিমুল ও প্রবাসী নেতা ব্যারিস্টার রেজাউল করিম। অন্যদিকে জামায়াতের প্রার্থী মনজুর রহমানও সক্রিয় প্রচার চালাচ্ছেন। একাধিক প্রভাবশালী প্রার্থী থাকায় এখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

অপরদিকে রাজশাহী-২ (সদর) ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থীরা তুলনামূলক ভালো অবস্থানে আছেন বলে মনে করছেন ভোটাররা।

রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী সাবেক মেয়র মিজানুর রহমান মিনু এবং রাজশাহী-৬ আসনে আবু সাঈদ চাঁদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ দুই আসনে জামায়াতের প্রার্থী হিসেবে রয়েছেন যথাক্রমে ডা. জাহাঙ্গীর ও অধ্যক্ষ নাজমুল হক, যারা নির্বাচনী মাঠে নতুন মুখ।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বলেন, “রাজশাহীর ছয়টি আসনেই আমাদের শক্ত অবস্থান রয়েছে। আমাদের প্রার্থীরা সৎ, যোগ্য ও জনপ্রিয়। মানুষ পরিবর্তন চায়, তাই আমরা ভালো ফলের আশাবাদী।”

অন্যদিকে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “রাজশাহী বিএনপির ঘাঁটি। আমাদের সব প্রার্থীই অভিজ্ঞ ও জনপ্রিয়। ফলে ছয়টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে বিএনপি জয়লাভ করবে।”

সব মিলিয়ে রাজশাহীর ছয়টি আসনেই এবার জমজমাট নির্বাচনী লড়াইয়ের আভাস দেখা যাচ্ছে, যা শেষ পর্যন্ত কার পক্ষে যায় সেটিই এখন দেখার বিষয়।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন