সর্বশেষ

জাতীয়জাতির উদ্দেশে ভাষণ: নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার বিএনপির
জাতির উদ্দেশে ভাষণ: নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমির ডা. শফিকুর রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে দেশে আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
সাংবাদিকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের নিষেধাজ্ঞা তুলে নিলো ইসি
যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
নারীর ক্ষমতায়নের পথে বাধা সৃষ্টি করবে জামায়াত : রুহুল কবির
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশপঞ্চগড়ে ভোটের নিরাপত্তা ও উন্নয়ন প্রকল্পে জোর দিচ্ছেন সারজিস আলম
ভোটের আগে শিল্পাঞ্চল ছাড়ছেন পোশাক শ্রমিকরা, বেড়েছে পরিবহন চাহিদা
জামায়াত কখনো ১ নম্বর দল হতে পারে না : সিরাজগঞ্জে ইকবাল হাসান
কুমিল্লায় পাল্টাপাল্টি অভিযোগ, জাল ভোট ও কেন্দ্র দখলের আশঙ্কা
পাথরঘাটায় সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুকে পিটিয়ে আহত
মোংলায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন
ভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

জয়পুরহাটে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী জনসভায় নারীদের জোয়ার

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
জয়পুরহাট-১ আসনে বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধানের শেষ নির্বাচনী জনসভায় নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের শহীদ ডা: আবুল কাশেম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা শুরুর মাত্র এক ঘণ্টার মধ্যেই নারীদের উপস্থিতি পুরো জনসভাস্থলকে পূর্ণ করে তোলে।

এ সময় আয়োজকরা জনসভার আগে মাইকে মিছিলের ঘোষণা দিলে, নারীদের সঙ্গে বিএনপি’র হাজার হাজার নেতা-কর্মী মিছিলে যোগ দেন। মিছিল চলাকালে তারা ধানের শীষের পক্ষে নেচে-গেয়ে এবং নানা ধরনের শ্লোগান উচ্চারণ করে গোটা শহরকে প্রকম্পিত করে তোলে। মিছিলটি প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে কেন্দ্রীয় বাস টার্মিনাল ঘুরে জনসভাস্থলে এসে শেষ হয়। মিছিল চলাকালীন পুরো শহরে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায় এবং প্রধান সড়কের দুই পাশে উৎসুক জনতা ভিড় জমায় মিছিলটি দেখার জন্য।

পরে জনসভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আবেগঘন বক্তব্য রাখেন বিএনপি প্রার্থী মাসুদ রানা প্রধান। তিনি জয়পুরহাটবাসীর উদ্দেশ্যে বলেন, “এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার প্রয়াত বাবার মতো জয়পুরহাটকে একটি সুন্দর জেলা হিসেবে গড়ে তুলতে চাই। আপনারা আমাকে নির্বাচিত করলে অবহেলিত জয়পুরহাটের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখব। পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ, নারীদের কর্মসংস্থান, নিরাপত্তা, শিক্ষার উন্নয়ন এবং জেলায় একটি মেডিক্যাল কলেজ ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপনসহ কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করব।”

তিনি আরও বলেন, “দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই পরিস্থিতিতে আধুনিক ও উন্নত দেশ গঠন এবং দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির গোলজার হোসেন, এম এ ওহাব এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

জয়পুরহাট-১ আসনে মাসুদ রানা প্রধানসহ মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা হলেন জামায়াতের ফজলুর রহমান সাঈদ, বাসদের ওয়াজেদ পারভেজ, বাসদ মার্কসবাদীর তৌফিকা দেওয়ান এবং স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার। অতীতে এ আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হলেও এবার জামায়াত প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা সম্ভাব্য বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

এ আসনের ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ২৭৪। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৮৩, হিজড়া ভোটার ৮ এবং পুরুষ ভোটার ৮২ লাখ ৩৪ হাজার ২৮৩।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন