সর্বশেষ

জাতীয়যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাইফ হোসেনের (১৪) মৃত্যুর মধ্য দিয়ে একই স্কুলের সপ্তম শ্রেণির তিন বন্ধুর প্রাণহানি ঘটল।

রোববার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাইফের মৃত্যু হয়। এর আগে শনিবার সকালে একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় তার সহপাঠী রহমত উল্লাহ ও সাহাবী হোসেন।

সোমবার সকাল ১১টার দিকে নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে সাইফ হোসেনকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত হলো তিন কিশোর বন্ধু।

নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত উল্লাহ (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাইফ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে তিন বন্ধু মোটরসাইকেলে করে দৌলতখালী মাদ্রাসা মোড়ে যায়। পড়া শেষে সকাল ৯টার দিকে বাড়ি ফেরার সময় দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রহমত উল্লাহ ও সাহাবী হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাইফ হোসেনকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।

একই গ্রাম, একই স্কুল ও একই শ্রেণির তিন শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। শনিবার বিকেলে রহমত ও সাহাবীর এবং সোমবার সকালে সাইফের জানাজা শেষে দৌলতখালী চৌহদ্দিপাড়া মাঠ এলাকার কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়। প্রিয় সন্তান হারিয়ে পরিবারগুলোতে চলছে হৃদয়বিদারক মাতম।

স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন বলেন, 'একসঙ্গে বড় হওয়া তিনটি শিশুর এমন মৃত্যু আমাদের পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছে। এমন ঘটনা আমরা আগে কখনো দেখিনি।'

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় আহত তৃতীয় শিক্ষার্থী সাইফ হোসেনও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত তিনজনকেই নিজ নিজ এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে সোমবার সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে নিহত শিক্ষার্থীদের পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন