সর্বশেষ

সারাদেশ

কুড়িগ্রাম-২ আসনে সুষ্ঠু নির্বাচনে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন কায়কোবাদ

আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

মতবিনিময়কালে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতা কামনা করেন।

এসময় কায়কোবাদ বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে কুড়িগ্রাম অঞ্চলের নদীভাঙন রোধ, চরাঞ্চলের সার্বিক উন্নয়ন, কৃষি খাতের আধুনিকায়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে কুড়িগ্রামকে একটি সমৃদ্ধ ও আলোকিত জেলায় পরিণত করাই তার লক্ষ্য।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

১৭৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন