সর্বশেষ

জাতীয়নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশশার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদীর রায়পুরা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে রফিকুল ইসলাম সরকার (৫০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আমানউল্লাহ নামে আরও একজন যুবক আহত হয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রফিকুল ইসলাম সরকার স্থানীয় হাজী মঙ্গল মিয়ার ছেলে। তিনি চরমধুয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য লাভলী আক্তারের স্বামী এবং পেশায় একজন গরু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনরা জানান, রোববার রাতে স্থানীয় বাজার থেকে আমানউল্লাহকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে গাজীপুর এলাকায় আগে থেকেই ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে রফিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। এ সময় আমানউল্লাহও আহত হন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা রফিকুলকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আমানউল্লাহকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, সম্প্রতি একটি শালিশ-বৈঠককে কেন্দ্র করে স্থানীয় রিফাত ও নয়নের সঙ্গে রফিকুল ইসলামের বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তারা।

নিহতের ভাই মোস্তাকিম বলেন, “আমার ভাই এলাকার মানুষের বিপদে সবসময় পাশে দাঁড়াতো। পূর্ব শত্রুতার জেরে রিফাত, নয়নসহ কয়েকজন সন্ত্রাসী মিলে তাকে গুলি করে হত্যা করেছে। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, নিহত ব্যক্তির শরীরের পিঠে গুলির ক্ষত রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিস্তারিত কারণ জানা যাবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন