সারাদেশ
আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) হ্যালিপেড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশ সফল করতে মোংলায় প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মোংলায় জামায়াতের সমাবেশ সফল করতে প্রচার মিছিল
মাসুদ রানা, মোংলা
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) হ্যালিপেড মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনি সমাবেশ সফল করতে মোংলায় প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় পৌর জামায়াতের উদ্যোগে মিছিলটি শুরু হয় পৌর বিএলএস জামে মসজিদ থেকে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু হানিফ মল্লিক, পৌর জামায়াতের আমীর এম. এ. বারি, সেক্রেটারি এ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, পৌর নায়েবে আমীর মাওলানা মনিরুজ্জামান, শুরা ও কর্মপরিষদ সদস্য মোঃ আনিসুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
১১৫ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন