সারাদেশ
ফরিদপুর শহরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদামতলী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
ফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
আবিদ জামান, ফরিদপুর
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরে যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাদামতলী সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
মেজর সোহেল রানার নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। অভিযানের সময় আলীপুর এলাকার রাজ্জাকের মোড় সংলগ্ন শুকুর মোল্যার ছেলে শুভ (২৯) যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। পালানোর সময় তার কাছে থাকা পিস্তলটি সড়কের পাশে ফেলে দেন বলে জানিয়েছে যৌথবাহিনী।
আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ম্যাগাজিন, তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি পুরাতন মোবাইল ফোন এবং হলুদ রঙের ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্যের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন