সর্বশেষ

জাতীয়বিএনপির নির্বাচনী সমাবেশ: ভোটাধিকার রক্ষায় সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
দুর্গম এলাকায় ভোট কেন্দ্রে হেলিকপ্টার মোতায়েন হবে: নৌবাহিনী প্রধান
ভোটের আগে সীমান্তের ৩০ পথে ঢুকছে অবৈধ অস্ত্র, বাড়ছে উদ্বেগ
সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
আজ থেকে ২০২৬ সালের হজ ভিসা ইস্যু কার্যক্রম শুরু
ষড়যন্ত্র ও ত্রাস সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না: নাটোরে দুলু
সারাদেশফরিদপুরে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক আটক
বিএনপি নির্বাচনী জনসভায় স্বাধীনতার পক্ষে ভোটের আহ্বান ফখরুলের
পেকুয়ায় সালাহউদ্দিন আহমদের গণমিছিল: মানুষের ঢলে মুখরিত শহর
ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে পালানোর সুযোগ থাকবে না: হাসনাত আবদুল্লাহ
গাইবান্ধায় ডা. সৈয়দ মইনুলের ৭৫ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী
নির্বাচনী দায়িত্বে সর্বোচ্চ পেশাদারিত্বের আহ্বান বরগুনা পুলিশ সুপারের
নির্বাচনের মাত্র ৩ দিন আগে সুনামগঞ্জে খেলাফত প্রার্থী সরে দাঁড়ালেন
নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
মাঠে চারদিক থেকে ঘেরাও দিয়েছি, বিজয় নিশ্চিত : সিরাজগঞ্জে মনজুর কাদের
গোপালগঞ্জে স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়ার সংবাদ সম্মেলনে অনিয়মের অভিযোগ
কলাপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল দেশীয় অস্ত্রসহ যুবক আটক
দৌলতপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে মাদক উদ্ধার, আটক ১
বেনাপোল বন্দরে বিজিবির অভিযানে মাদকসহ ভারতীয় ট্রাকচালক আটক
বাগমারায় গভীর রাতে র‌্যাবের অভিযান: ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে নির্বাচনী প্রস্তুতিমূলক আনসার–ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত
কলাপাড়ায় সেতু নির্মাণে দুর্ঘটনা: শ্রমিক নিহত, অন্তত ১০ আহত
রাজশাহীতে উদ্ধার ৭৫টি হারানো মোবাইল মালিকদের হাতে ফেরত
বাউফলে বিএনপি–জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ২০
জয়পুরহাটে আনসার-ভিডিপি সদস্যদের প্রস্তুতিমূলক সমাবেশ
নারীবিরোধীতায় জামায়াতকে প্রত্যাখ্যান করবে দেশবাসী: কুড়িগ্রামে সোহেল হোসাইন
শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার
চুয়াডাঙ্গায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মনোয়ারা জামান মাধ্যমিক বিদ্যালয়ে বিধিবহির্ভূত সহকারী প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ
নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সিরাজগঞ্জে নারী সমাবেশ
রংপুর-৬ আসন: জোট ছেড়ে ধানের শীষের প্রচারে ব্যস্ত এবি পার্টির ছাদেকুল
গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার
আন্তর্জাতিকএপস্টিনের সঙ্গে যোগাযোগে প্রিন্স অ্যান্ড্রুর কন্যারা: নতুন নথিতে বাড়ছে প্রশ্ন
থাইল্যান্ডে আজ নির্বাচন: সংস্কারপন্থী ‘পিপলস পার্টি’ কি ভাঙতে পারবে ক্ষমতাসীন চক্র
খেলাউন্ডিজের কাছে পাত্তা পায়নি বাংলাদেশের জায়গায় বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড
সারাদেশ

বাঁশের সাঁকোর নিচে বসে জাপা প্রার্থীর ব্যতিক্রমী ইশতেহার ঘোষণা

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর বাজারে রোববার বিকাল চারটায় এক ব্যতিক্রমী আয়োজনে বাঁশের সাঁকোর নিচে বসে নিজের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল।

ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, স্থানীয় জনগণের কষ্ট, সংগ্রাম ও বাস্তবতাকে সামনে রেখেই তার রাজনীতি। রাজনীতি হবে সাধারণ মানুষের অধিকার আদায় ও জীবনমান উন্নয়নের হাতিয়ার—ক্ষমতার অপব্যবহারের মাধ্যম নয়।

তিনি নির্বাচিত হলে যেসব কাজ বাস্তবায়নের অঙ্গীকার করেন, তার মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রতি মাসে প্রাপ্ত সরকারি বেতন গরিব ও দুঃখীদের মাঝে বিতরণ, সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব প্রতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, এমপির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু, বেকারদের জন্য বিনা মূল্যে কম্পিউটার ও ফ্রিল্যান্সিং কোর্স চালু এবং ইমাম-মুয়াজ্জিনদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও ভাতার ব্যবস্থা।

এছাড়াও তিনি হিজড়া ও বেদে সম্প্রদায়ের আবাসন ও কর্মসংস্থান নিশ্চিত করা, ফরিদপুর-৪ আসনকে বেকারমুক্ত করা, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থায়ী আবাসন, আধুনিক পার্ক ও স্টেডিয়াম নির্মাণ এবং জনগণের চাহিদা অনুযায়ী রাস্তা, সেতু, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

ইশতেহারে আরও রয়েছে গোপালপুর–মৈনুট নৌরুটে ফেরি চালু, প্রবাসীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও নিরাপদ আয়ের সুযোগ সৃষ্টি, দরিদ্র গর্ভবতী মায়েদের জন্য বিনা খরচে অ্যাম্বুলেন্স সেবা, কৃষকদের জন্য সুদমুক্ত ঋণ ও আধুনিক কৃষি প্রশিক্ষণ এবং চাঁদাবাজি, দুর্নীতি, মামলাবাজি ও সন্ত্রাস নির্মূলে কঠোর অবস্থান।

স্থানীয় জনগণ এই ব্যতিক্রমী ইশতেহার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এটি কেবল প্রতিশ্রুতি নয়—বরং সাধারণ মানুষের পাশে থাকার একটি দৃঢ় বার্তা।

প্রসঙ্গত, জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিল নির্বাচনী প্রচারে নানা ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে আলোচনায় রয়েছেন। এর মধ্যে রয়েছে ১০ টাকায় ইলিশ মাছ বিক্রি, দুই টাকা কেজিতে চাল বিতরণ, অতিরিক্ত লম্বা মানুষ দিয়ে লিফলেট বিতরণ, কাফনের কাপড় পরে প্রতিবাদ, ঝাড়ু মিছিল এবং সর্বশেষ বাঁশের সাঁকোর নিচে বসে নির্বাচনী ইশতেহার ঘোষণা।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন