সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশনজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
সারাদেশ

নরসিংদীতে খায়রুল কবির খোকনের নির্বাচনী ইশতেহার ঘোষণা

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নরসিংদীর চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার উন্মোচন করেন।

ইশতেহারে খোকন নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি জানান, নির্বাচিত হলে তার প্রধান লক্ষ্য হবে শহরবাসীর প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য নরসিংদী নিশ্চিত করা। এ উদ্দেশ্যে নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন এবং মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধাসম্পন্ন হিসেবে গড়ে তোলার জন্য মাষ্টার প্ল্যান গ্রহণ করা হবে।

শিক্ষা ও কর্মসংস্থানে খোকন বিশেষ জোর দিচ্ছেন। তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও কারিগরি-প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধি করার প্রতিশ্রুতি দেন। বেকারত্ব কমাতে এবং যুবকদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি করা হবে।

স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন এবং আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ইশতেহারে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর করার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা এবং গত জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনেও গুরুত্ব দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্যের শেষে খোকন ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আমি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ নরসিংদী গড়তে চাই।”

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

১৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন