সারাদেশ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দায়ের করা একটি মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলার বিরুদ্ধে ফেনীর সাংবাদিকরা শক্ত প্রতিবাদ জানিয়েছেন।
ফেনীর সাংবাদিক মিন্টুর বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার প্রতিবাদে মানববন্ধন
তোফায়েল আহাম্মদ নিলয়, ফেনী
রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দায়ের করা একটি মিথ্যা ও হয়রানিমূলক হত্যা মামলার বিরুদ্ধে ফেনীর সাংবাদিকরা শক্ত প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা পর্যায়ের দৈনিক পত্রিকা, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। দৈনিক মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার মো: শহীদুল আলম ইমরানের সভাপতিত্বে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে দুর্নীতিবাজ ও প্রভাবশালী মহলের ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা মামলা চাপিয়ে দেওয়া হচ্ছে।
বক্তারা আরও দাবি করেন, এই ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি সৃষ্টি করছে। তাই তারা সরকারের কাছে অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে মামলা প্রত্যাহারের দাবি জানান।
১৮৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন