সর্বশেষ

জাতীয়হাদী হত্যার দুই আসামিকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযোগ শূন্যে নামাতে ‘জিরো কমপ্লেইন’ থানা গড়ার উদ্যোগ: আইজিপি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি সাশ্রয়ে আজ থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ
সারাদেশরংপুরে নকল পানীয় ও শিশু খাদ্য জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
রংপুরে জ্বালানীর তীব্র সংকট: যান চলাচল বন্ধ হওয়ার আশংকা
কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
সৌদিতে মিসাইল হামলায় প্রবাসী মোশারফের মৃত্যু, শোকে পরিবার
চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির বেনাপোলে অভিযান
ভোলাহাটে গভীর নলকূপ পুনঃস্থাপনে পুরাতন ইট ব্যবহারের অভিযোগ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যানেল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
জাফলংয়ে কুদ্দুস–রুকন সিন্ডিকেটের দৌরাত্ম্য, জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ
কুমিল্লায় ৩ হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ
নিউইয়র্কে রাজবাড়ী ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আন্তর্জাতিকবাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলা
নেতানিয়াহুর সাথে যৌথ সিদ্ধান্তে ইরান যুদ্ধের সমাপ্তি হবে : ট্রাম্প
খেলাটি–টুয়েন্টি বিশ্বকাপ: ইতিহাস গড়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
সারাদেশ

শৈলকুপায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, নিম্নমানের ইট ব্যবহার

ইমরান হোসেন, ঝিনাইদহ
ইমরান হোসেন, ঝিনাইদহ

রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

উপজেলার বিত্তিপাড়া বাজার থেকে রাজাপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকাশ্যে দুই নম্বর ও পোড়া মাটির মতো নিম্নমানের ইট ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ঝিনাইদহ এলজিইডি সূত্রে জানা গেছে, কাঁচেরকোল বাজার থেকে রাজাপুর ক্যানেল সড়কের এই অংশ পাকাকরণে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৩৮৬ টাকা। কাজটির ঠিকাদারি পায় ‘মেসার্স ঝিনাইদহ বাজার’ নামের একটি প্রতিষ্ঠান। তবে স্থানীয়দের দাবি, প্রকল্পটির বাস্তবায়ন করছে সাব-ঠিকাদার হিসেবে স্থানীয় কৃষকদল নেতার ভাই ইলিয়াস আলী।

এলাকাবাসীর অভিযোগ, রাস্তার ভিত্তি যথাযথভাবে প্রস্তুত না করেই দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। ব্যবহৃত ইট হাতেই ভেঙে যাচ্ছে, যা কোনোভাবেই টেকসই সড়ক নির্মাণের মানদণ্ড পূরণ করে না। এভাবে কাজ চলতে থাকলে অল্প সময়ের মধ্যেই সড়কটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা।

স্থানীয় যুবক আপেল মাহমুদ অভিযোগ করে বলেন, সাব-ঠিকাদার ইলিয়াস আলী কৃষকদল নেতা ওসমান আলীর ভাই হওয়ায় প্রভাব খাটিয়ে নিম্নমানের কাজ করেও পার পাওয়ার চেষ্টা করছেন। কাজের অনিয়মের প্রতিবাদ করায় ঠিকাদারের লোকজন তাদের ওপর হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

একই অভিযোগ করেন স্থানীয় গ্রাম্য চিকিৎসক এস এম আকাম উদ্দিন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দাবি ছিল এই সড়কটি। কিন্তু যেভাবে নিম্নমানের ইট দিয়ে কাজ হচ্ছে, তাতে বর্ষা মৌসুম শুরুর আগেই রাস্তা ভেঙে যাবে। অনিয়মের প্রতিবাদ করলে উল্টো হুমকি ও হামলার শিকার হতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে সাব-ঠিকাদার ইলিয়াস আলী বলেন, সড়কের কাজ সরকারি বিধি অনুযায়ীই করা হচ্ছে। নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে ঝিনাইদহ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনোয়ার উদ্দিন বলেন, সড়ক নির্মাণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৫৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন