সর্বশেষ

জাতীয়যেকোনো সময় নিরাপদ চলাচল নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য: তারেক রহমান
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ, ইসি নীতি পরিবর্তন না করলে ঘেরাও হুঁশিয়ারি এনসিপি’র
ডিএনসিসি প্রশাসক এজাজকে অপসারণ, দায়িত্ব পেলেন সুরাইয়া
জাতীয় সংসদ নির্বাচন: ফাঁকা হচ্ছে ঢাকা, ভোট উৎসবের আমেজ
নির্বাচনের তিন দিন আগে ঢাকা-১৮ আসনে মান্নার প্রার্থিতা প্রত্যাহার
আজ সুপ্রিম কোর্টে ফুল কোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
আজ প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, কমতে পারে শুল্ক
আজ থেকে মাঠে সেনাসহ সব আইনশৃঙ্খলা বাহিনী, থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
সারাদেশভৈরবে নারী মিছিলে হামলা, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর
গোপালগঞ্জে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ব্যাপক শোভাযাত্রা ও মিছিল
লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নির্বাচনী ইশতেহার ঘোষণা
সাতক্ষীরায় নির্বাচনের জন্য ১৮ লাখের বেশি ব্যালট পৌঁছেছে
আনসার ভিডিপিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : কমান্ডার কামরুন্নাহার
ভৈরবে ১১ দল সমর্থিত রিক্সা প্রতিকের প্রার্থীর নারী কর্মীদের উপর যুবদলের হামলা
২৪ বছর পর ভোটের অধিকার ফিরিয়ে দিতে জনগণ প্রস্তুত : দুলু
মাদারীপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থী শোকজ
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
মোংলায় ৫২ ভোটকেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ, বাড়ানো হচ্ছে নজরদারি
নির্বাচনী নিরাপত্তায় রাজশাহীতে পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া
মানিকগঞ্জে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ
লক্ষ্মীপুর-৪: দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ জন নিহত, আহত ৬
নাটোরের গুরুদাসপুরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণির ৩ বন্ধুর মৃত্যু
শার্শা-বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
নরসিংদীর রায়পুরায় গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আহত ১
আন্তর্জাতিকজাপানের সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে প্রধানমন্ত্রী তাকাইচির দল
খেলাপাকিস্তানে গেলেন বিসিবি সভাপতি, যোগ দেবেন আইসিসি সভায়
সারাদেশ

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব প্রস্তুতি সম্পন্ন: কুমিল্লা রেঞ্জ কমান্ডার

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা রেঞ্জ কমান্ডার (পরিচালক) মোহা. মাহবুবুর রহমান বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে আনসার বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রধারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে একজন প্রিজাইডিং অফিসারের সঙ্গে সার্বক্ষণিক থাকবেন।

তিনি বলেন, এই নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা, জালভোট প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলাই আনসার সদস্যদের প্রধান দায়িত্ব।

রেঞ্জ কমান্ডার জানান, দীর্ঘ যাচাই-বাছাই শেষে আনসার বাহিনীর নিজস্ব ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সদস্য নির্বাচন করা হয়েছে। এবারই প্রথম আনসার সদস্যদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজে অন্তর্ভুক্ত করা হয়েছে। সফটওয়্যারভিত্তিক ব্যবস্থাপনায় কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা যাবে।

তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য আগামী ৮ দিন প্রতিদিন এক হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা সম্মানী প্রদান করা হবে। যাতায়াত ভাতাসহ সকল অর্থ সদস্যদের নিজ নিজ বিকাশ অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে এবং এতে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৭০৬টি ভোটকেন্দ্রে মোট ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সফটওয়্যারে ৯ হাজার ৪৮০ জন সদস্য কনফার্ম করা হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন, যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন করে অস্ত্রধারী সদস্য থাকবেন।

উপজেলা ভিত্তিক তথ্য অনুযায়ী— চাঁদপুর সদরে ১৩৩টি কেন্দ্রে ১,২৭৯ জন, হাজিগঞ্জে ৯০টি কেন্দ্রে ১,১৭০ জন, শাহরাস্তিতে ৬৮টি কেন্দ্রে ৮৮৪ জন, কচুয়ায় ১১০টি কেন্দ্রে ১,৪৩০ জন, মতলব উত্তরে ৯৮টি কেন্দ্রে ১,২৭৪ জন, মতলব দক্ষিণে ৫৭টি কেন্দ্রে ৭৪১ জন, ফরিদগঞ্জে ১১৮টি কেন্দ্রে ১,৫৩৪ জন এবং হাইমচরে ৩২টি কেন্দ্রে ৪১৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

সমাবেশে জানানো হয়, নির্বাচনকালীন সময়ে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সদস্যদের পারস্পরিক পরিচয়, দায়িত্ব বণ্টন ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। সকল মোতায়েনযোগ্য আনসার সদস্যই প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানান রেঞ্জ কমান্ডার।

অনুষ্ঠান শেষে তিনি সমাবেশস্থল পরিদর্শন করেন এবং আনসার সদস্যদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ডার মো. ফজলে রাব্বি, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম এ লতিফসহ আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন