সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র নিরাপত্তায় যৌথ বাহিনীর সতর্কতামূলক মহড়া

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ 

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর একটি বর্ণাঢ্য মহড়া অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনের সময়ে যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শুরু হওয়া মহড়ায় অংশ নেয় বাংলাদেশের চারটি প্রধান নিরাপত্তা বাহিনী-সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।

মহড়ার মূল লক্ষ্য ছিল ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা কত দ্রুত এবং কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা প্রদর্শন করা।

সেনাবাহিনীর নেতৃত্বে বাহিনীগুলো শৃঙ্খলাবদ্ধভাবে বিভিন্ন রণকৌশল প্রদর্শন করে, যা নির্বাচনী নিরাপত্তায় তাদের সক্ষমতার প্রতিফলন ঘটায়। মহড়া চলাকালীন সড়কের দুই পাশে বিভিন্ন বয়সী শত শত মানুষ উপস্থিত ছিলেন। জনসাধারণ মহড়াটি দেখার পাশাপাশি ভোটের আগে নিরাপদ পরিবেশ নিশ্চয়তার বিষয়েও আশ্বস্ত হয়েছেন।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন