সারাদেশ
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ভোলায় ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ভোলায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ট্রাক শোভাযাত্রা
মেজবাহ উদ্দিন শিপু, ভোলা
শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে বিজয়ী করতে ভোলায় ট্রাক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
একই সঙ্গে ৪ দফা দাবি বাস্তবায়ন ও ভোটারদের সচেতন করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে জেলা শহর থেকে ট্রাক শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি জেলার ছয়টি উপজেলা প্রদক্ষিণ করে। এ সময় নেতৃবৃন্দ অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভোলা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমান, আবু হোসেন, মাহফুজার রহমানসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানরা।
২১৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন