সর্বশেষ

সারাদেশ

ফেনীতে পিতার পক্ষে ভোট চাইলেন তাবিথ আউয়াল

নজরুল ইসলাম, ফেনী
নজরুল ইসলাম, ফেনী

শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফেনীর বিভিন্ন আসনে প্রার্থীদের প্রচার-প্রচারণা দিন দিন জোরালো হয়ে উঠছে।

এরই অংশ হিসেবে ফেনী-৩ (সোনাগাজী–দাগনভূঞা) আসনে বিএনপির প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর পক্ষে ভোট প্রার্থনা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

সোনাগাজীর নবাবপুর ও ফতেহপুর এলাকায় নবীন ও প্রবীণ ভোটারদের সঙ্গে মতবিনিময় সভা করেন তাবিথ আউয়াল। এসময় তিনি ভোটারদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

অন্যদিকে ফেনী সদর-২ আসনে জামায়াত জোট মনোনীত প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর পক্ষে প্রচারণা চালিয়েছে ছাত্রশিবির। ঈগল প্রতীক ও গণভোটে ‘হ্যাঁ’-এর সমর্থনে আয়োজিত এই কর্মসূচিতে তারুণ্যের অংশগ্রহণে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এছাড়াও ফেনীর তিনটি সংসদীয় আসনেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমে ব্যাপক প্রচার চালাচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন তারা।

নির্বাচন যত এগিয়ে আসছে, ফেনীতে ততই বাড়ছে রাজনৈতিক তৎপরতা ও ভোটের আমেজ।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন