সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশসাতক্ষীরার শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাস জমি নিয়ে সংঘর্ষে প্রাণ গেল একজনের, আহত অন্তত ১০
নারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসহীনরাই জনগণকে বিভ্রান্ত করছে: খায়রুল কবির খোকন

শামীম মিয়া, নরসিংদী
শামীম মিয়া, নরসিংদী

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনই নির্ধারণ করবে দেশ, জাতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ। তিনি অভিযোগ করে বলেন, যারা মুক্তিযুদ্ধ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই পরিকল্পিতভাবে জনগণকে বিভ্রান্ত করছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর দক্ষিণ কান্দাপাড়া এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, যারা অতীতে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত ছিল, আজ তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নবিদ্ধ। অথচ সেই শক্তিরাই আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে এবং ধর্মের অপব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা সুযোগ পেলে দেশের পরিস্থিতি কোন পর্যায়ে যাবে, সে বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, গত ১৭ বছর ধরে যারা গণতন্ত্র ও স্বাধীনতার জন্য সংগ্রাম করে যাচ্ছে, ভোট চাওয়ার ক্ষেত্রে তাদের নৈতিক অধিকার বেশি। কিন্তু একটি চক্র ধর্ম ও জান্নাতের কথা বলে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ব্যালট পেপার ও সিল জালিয়াতির মতো কর্মকাণ্ডের মাধ্যমে ভোটাধিকার হরণ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এসব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার আহ্বান জানান খোকন।

বিএনপির এই নেতা বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি এখনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না এবং তারা বাংলাদেশকেই স্বীকার করে না। সুযোগ পেলে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করবে।

জামায়াতকে ইঙ্গিত করে খায়রুল কবির খোকন বলেন, অতীতে তাদের শাসনামলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল। তারা আবার ক্ষমতায় এলে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একঘরে হয়ে পড়বে। এ ধরনের ধর্মান্ধ ও উগ্রবাদী শক্তির কাছে দেশ ও জনগণ নিরাপদ নয়।

তিনি আরও বলেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষ, নৌকা ও লাঙ্গলের কথা উল্লেখ করে মানুষকে বিভ্রান্ত করছে। এভাবেই তারা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে খায়রুল কবির খোকন বলেন, মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী চক্র এই দেশের মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে এবং ৩০ লাখ মানুষের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ সেই শক্তিরা এখনো জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে যায় না, জাতীয় সংগীতও গায় না।

আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকার দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের ভাগ্য উন্নয়নে যে পরিকল্পনা হাতে নিয়েছেন, স্বাধীনতার পর কোনো রাজনৈতিক দল এমন সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেনি। এ পরিকল্পনায় রাষ্ট্র ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে বলে দাবি করেন তিনি।

এ কারণে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ গঠনে অংশ নেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান খায়রুল কবির খোকন।

উঠান বৈঠকে জেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ হারুন, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, বিএনপি নেতা আমিনুল রহমান বাচ্চুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন