সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে চার লাখ টাকার পুরস্কার বিতরণ

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ে স্কুল-কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে চার লাখ টাকার পুরস্কার বিতরণ করা হয়েছে। ‘তোমার কথা শুনবে বাংলাদেশ’ শিরোনামে ‘২০৫০-এর পঞ্চগড় ও বাংলাদেশ’ বিষয়ক এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দীন সরকারি কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

গত অক্টোবর মাসে পঞ্চগড়-১ আসনের অন্তর্ভুক্ত স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে নুর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রায় দেড় মাসব্যাপী প্রচারণার পর পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতায় মোট ৮৫ জন বিজয়ীকে চার লাখ টাকার চেক ও বই উপহার দেওয়া হয়। প্রতিটি ইউনিয়ন থেকে একজন, প্রতিটি উপজেলা থেকে একজন, পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে একজন এবং পঞ্চগড়-১ আসন থেকে তিনজন শিক্ষার্থীকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী সানজিতা বেগম। তিনি দেবনগর গ্রামের আব্দুস ছালামের কন্যা। তার হাতে ৩০ হাজার টাকার চেক ও বই তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান লাভ করে আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের আব্দুল আজিজের কন্যা জেরিন আক্তার জুঁই, এবং তৃতীয় স্থান অর্জন করে ধামোর এলাকার মোস্তফা কামালের পুত্র নওশাদ কামাল। তাদের হাতে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকার চেক এবং বই প্রদান করা হয়।

নুর ও নাজাত ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নওফল জমিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফরুক হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. নাইম আক্তার সিদ্দিক এবং রূপালী ব্যাংকের পরিচালক এ এইচ এম মঈন উদ্দীন।

অনুষ্ঠানে পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

২৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন