চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেরামত আলী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার দুপুরে জেলার ঐতিহাসিক দারাসবাড়ি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার তুলে ধরেন। ঘোষিত ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রেললাইন স্থাপনের পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
এ ছাড়া কৃষি ও আমখাতের উন্নয়ন, পদ্মা নদীর ভাঙন রোধে কার্যকর উদ্যোগ, স্থলবন্দর আধুনিকায়ন, যানজট নিরসন ও জননিরাপত্তা নিশ্চিতকরণের অঙ্গীকার করা হয়। একই সঙ্গে দুর্নীতিমুক্ত উপজেলা গঠন, নারীর ক্ষমতায়ন, পর্যটন শিল্পের বিকাশ এবং শিল্পায়নে গুরুত্ব দেওয়ার কথাও ইশতেহারে উল্লেখ করা হয়।
ইশতেহার ঘোষণাকালে কেরামত আলী শিবগঞ্জকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, সাবেক আমির সেফাউল মূলকসহ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে