সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশনারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরের পীরগাছা উপজেলায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার পারুল ইউনিয়নের মোচাকান্দা গ্রামে এক উঠান বৈঠকে রংপুর-৪ আসনের এনসিপি প্রার্থী ও দলের সদস্য সচিব আকতার হোসেনের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

এ সময় নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, রংপুর-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে আকতার হোসেন পীরগাছা ও কাউনিয়া উপজেলাজুড়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, জনসভা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মোচাকান্দা গ্রামে আয়োজিত উঠান বৈঠকে যোগ দিতে গেলে ওই গ্রামসহ আশপাশের এলাকার বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ জন নেতাকর্মী এনসিপিতে যোগদানের ঘোষণা দেন। একই সঙ্গে তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রার্থী আকতার হোসেনের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অঙ্গীকার করেন।

যোগদানকারীদের মধ্যে বিএনপির স্থানীয় নেতা আব্দুস সাত্তার, ইমান আলী, আব্দুল কুদ্দুস, নুরুল হক হায়দারসহ অনেকে রয়েছেন। অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে বাদশা মিয়া, মিজানুর রহমান, ময়নুল হকসহ বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিপির সদস্য সচিব আকতার হোসেন বলেন, “এই নির্বাচনেই নির্ধারিত হবে আমরা আজাদি ও ইনসাফের পক্ষে থাকব, না কি গোলামির পক্ষে।” তিনি আরও বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং চাঁদাবাজি ও সন্ত্রাস স্থায়ীভাবে নির্মূল করা হবে। তিনি শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।

নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিএনপি ও জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর এনসিপিতে যোগদানের খবরে এলাকাজুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন—বিএনপির এমদাদুল হক ভরসা, জাতীয় পার্টির আবু নাসের মো. মাহবুবার রহমান, এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী আকতার হোসেন, ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন, বাসদ (মার্কসবাদী)-এর প্রগতি বর্মণ, বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল রায় এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আবু শাহমা।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন