সর্বশেষ

জাতীয়উপকূলীয় ৩৩২ ভোটকেন্দ্রে দায়িত্বে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড সদস্য
বিএনপি ঘোষণা করলো ফ্যামিলি কার্ডসহ ৯টি প্রধান প্রতিশ্রুতি
ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি ঘিরে সংঘর্ষ, জাবের গুলিবিদ্ধ, আহত অনেকে
বিএনপিই স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একমাত্র ভরসা: নাটোরে দুলু
দেশের বাস্তবতা না জেনেই পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান: নাহিদ ইসলাম
ভোলা–১ আসনে ব্যারিস্টার পার্থের পক্ষে ভোট প্রার্থনায় মাঠে নামলেন মা ও স্ত্রী
সিকিমে একের পর এক ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশের উত্তরাঞ্চল
আজ বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
আজ থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
পলাতক শামীম ওসমান দুবাইয়ে ঘুরছেন, নেটদুনিয়ায় ভাইরাল
সারাদেশনারায়ণগঞ্জে ৯ দিন পর বিউটি পার্লার থেকে মালিকের মরদেহ উদ্ধার
রাজশাহীর সীমান্তে বিদেশি অস্ত্রের চালান জব্দ, পাচারকারী পলাতক
মনপুরায় বিএনপি জামায়াত সংঘর্ষ, আহত ৮, নৌবাহিনী মোতায়েন
আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার
সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে দম্পতির মৃত্যু, আহত ৪
রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ পাঁচজন গুলিবিদ্ধ
পীরগঞ্জে নাইট কোচ–ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১৫
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
খুলনায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন (২২) নামে এক যুবক নিহত
রংপুরের পীরগাছায় বিএনপি ও জাতীয় পার্টির ৫৫ নেতাকর্মীর এনসিপিতে যোগদান
আচরণবিধি লঙ্ঘনের দায়ে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী প্রতীক অপসারণ
কুমিল্লার ১১ আসনে ৯৩৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র-রাশিয়ার পারমাণবিক অস্ত্রচুক্তির মেয়াদ শেষ, নতুন প্রতিযোগিতার শঙ্কা বিশেষজ্ঞদের
খেলাবাংলাদেশ না থাকায় বিশ্বকাপের টিকিট বিক্রিতে বড় ধস
সারাদেশ

আলোচিত গণধর্ষণ মামলায় ঢাকা পালানোর পথে প্রধান আসামি হিরোন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরগুনা
স্টাফ রিপোর্টার, বরগুনা

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
বরগুনার তালতলীতে আলোচিত গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিরোন হাওলাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

ঘটনার পর আত্মগোপনে গিয়ে ঢাকায় পালানোর চেষ্টা করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। র‍্যাব সূত্র জানায়, মামলার পর বৃহস্পতিবার সকালে হিরোন হাওলাদার কলাপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এ সময় পটুয়াখালী র‍্যাব-৮-এর একটি দল স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে বৃহস্পতিবার বিকেলে তাকে তালতলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আজ শুক্রবার সকালে তালতলী থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।

পুলিশ জানিয়েছে, আলোচিত এই গণধর্ষণ মামলার সুষ্ঠু ও গভীর তদন্তের স্বার্থে আদালতের কাছে হিরোন হাওলাদারের রিমান্ড আবেদন করা হবে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুর রহমান বলেন, “মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আমরা প্রধান আসামির রিমান্ড আবেদন করব। পাশাপাশি অন্যান্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

উল্লেখ্য, গত বুধবার রাতে উপজেলার পচাকোরালিয়া ইউনিয়নে এক নারীকে বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় হিরোন হাওলাদারকে প্রধান আসামি করা হয়েছে এবং বাকি তিনজনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

১২৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন