সর্বশেষ

জাতীয়শুক্রবার থেকে বন্দরের সব কার্যক্রম শুরু হবে : নৌ পরিবহণ উপদেষ্টা
আশুলিয়ায় জুলাইয়ে হত্যাকাণ্ড: সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশলুণ্ঠিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত রাখা হবে : নাটোরে ডা. শফিকুর
দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ : খাগড়াছড়িতে শাহজাহান
সুনামগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে বরগুনা পরিদর্শনে নৌবাহিনী প্রধান
দুর্গম চরাঞ্চলে নিরাপত্তা জোরদারে ফুলছড়িতে সেনাবাহিনীর মহড়া
ভোলা-১ আসনে পার্থর পক্ষে মাঠে মা রেবা রহমান
ঠাকুরগাঁওয়ে গণসংযোগে মির্জা ফখরুলের ভোটারদের প্রতি আশ্বাস
রংপুরে সেনাবাহিনীর নির্বাচনকালীন নিরাপত্তা মহড়া সম্পন্ন
পঞ্চগড়ে নিরাপত্তা নিয়ে বিজিবি মহাপরিচালকের মতবিনিময় সভা
কুমিল্লা-৪: বিএনপি সমর্থন দিচ্ছে গণঅধিকার পরিষদের জসিম উদ্দিনকে
কোনো জালিমের সাহস হবে না নারীর দিকে তাকানোর: ডা. শফিকুর
জামালপুরে ৫শ' পরিবার পেল রমজানের ফ্যামিলি ফুড প্যাকেট
নির্বাচনের নিরাপত্তা: রংপুরে সেনাবাহিনীর কমান্ডো মহড়া
আশুলিয়ায় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার
ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ রাজশাহীতে
গোপালগঞ্জে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোরে জার্মান শটগানসহ অবৈধ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ২
পে-স্কেলের প্রজ্ঞাপন ও বাস্তবায়নের দাবিতে মাগুরায় বিক্ষোভ
ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
জনবহুল কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার নয়: স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জে ওভারটেকের সময় অটোভ্যানে ধাক্কা, মুক্তিযোদ্ধা নিহত
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক
নারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
চুয়াডাঙ্গায় জাতীয় গ্রন্থাগার দিবস পালিত
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাবে জনগণ : খাগড়াছড়িতে শাহজাহান

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ি ঈদগাঁ মাঠে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য নির্বাচনী জনসভা আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান দেশের দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের কঠোর প্রতিক্রিয়ার ডাক দেন এবং সুশাসনের মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য নতুন সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

মাওলানা শাহজাহান বলেন, “ডা. শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সরকার আসার মাধ্যমে আগামী দিনে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। জামায়াত নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে আগামী পাঁচ বছরে জনগণের প্রত্যাশিত উন্নয়ন বাস্তবায়ন করতে না পারলে পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার প্রয়োজন হবে না।”

তিনি আরো বলেন, “ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি চ্যাম্পিয়ন চাঁদাবাজি ও দখলবাজিতে, নারীদের প্রতি হেনস্থায়। এমনকি মাতৃগর্ভে থাকা সন্তানদেরও কষ্ট দিয়ে নিপীড়ন করেছে। জনগণ আর এ ধরনের দুর্নীতিবাজ ও দখলবাজদের ক্ষমতায় দেখতে চায় না।”

বক্তারা জোর দিয়ে বলেন, দেশের রাজনীতিতে মেধার মূল্যায়ন করতে হবে এবং দুর্নীতিবাজ প্রতিযোগিতাকে বাদ দিতে হবে। “ক্ষমতায় আসার পর লুটপাট ও চাঁদাবাজিতে ব্যস্ত থাকা নেতাদের জন্য দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই জনগণের ভাগ্য উন্নয়নকে প্রাধান্য দিতে হবে,” মন্তব্য করেন বক্তারা।

জনসভায় বক্তারা আরও বলেন, “পাহাড় ও সমতলে কোনো বৈষম্য থাকবে না, ভেদাভেদ নয়, সম্প্রীতি ও আত্মবিশ্বাসের মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে। জামায়াত ক্ষমতায় এলে দেশব্যাপী নানা উন্নয়ন কর্মসূচি গ্রহণ করে জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করবে।”


জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের রাঙ্গামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় ম: শু: সদস্য অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমীর মাওলানা এ এস এম আব্দুস ছালাম আজাদ। এছাড়া বক্তব্য রাখেন, খাগড়াছড়ি-২৯৮ আসনের বিএনপি সমর্থিত ১১ দলীয় জোট প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী, খাগড়াছড়ি জেলা আমীর অধ্যাপক সৈয়দ মো: আব্দুল মোমেন, ত্রিপুরা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) এডভোকেট মঞ্জিলা সুলতানা ঝুমা, জাতীয় নাগরিক পার্টির খাগড়াছড়ি জেলা আহ্বায়ক মোঃ নুরুল আলম, বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন।


এছাড়া জনসভায় চাকমা ও মারমা ঐক্য ফেডারেশনের প্রতিনিধি চন্দি নাথ ত্রিপুরা, এডভোকেট কৌশল চাকমা, চাইথোয়াই মারমা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খাগড়াছড়ি সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে প্রধান অতিথির কাছে চাকমা সম্প্রদায়ের শতাধিক যুবক আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

জনসভায় স্থানীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষও অংশগ্রহণ করেন। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যেখানে-সেখানে হুমকি দিলে ভোট কমে যাবে।

১৫৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন