উন্নত সরিষা জাতে বৈদেশিক তেল আমদানি কমানো সম্ভব: কৃষি কর্মকর্তাদের পরামর্শ
বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে প্রতিবছর ভোজ্য তেল আমদানিতে ২২ হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তবে উন্নত জাতের সরিষা চাষ ও স্বাস্থ্যকর সরিষার তেল খাওয়ার অভ্যাস বৃদ্ধি করলে এ ব্যয় কমানো সম্ভব বলে মনে করছেন কৃষি কর্মকর্তা ও গবেষকরা।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বিকেলে সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা জানান, নতুন উন্নত জাতের “বিনা সরিষা-৯” চাষে ফলন সাধারণ দেশি সরিষার তুলনায় দ্বিগুণ। এছাড়া সরিষার তেল স্বাস্থ্যঝুঁকি কমায়।
মাঠ দিবসে উপস্থিত কৃষক নুর ইসলাম বলেন, ৫২ শতক জমিতে বিনা সরিষা-৯ চাষে তিনি আগের তুলনায় বেশি ফলন ও লাভ পাচ্ছেন। একইভাবে সরোয়ার মল্লিকও তার লাভের হিসাব তুলে ধরেন।
বিনা মাগুরা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুশান চৌহানের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপ-পরিচালক কৃষিবিদ মো. তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা, বৈজ্ঞানিক কর্মকর্তা শোভা আনজুমান শাম্মী, খামার ব্যবস্থাপক মো. আবু সাঈদসহ অন্যান্যরা।
কেন্দ্রের কর্মকর্তারা জানান, মাগুরা জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় ২০টি প্রদর্শনী ও ১০০ জন কৃষকের মাঝে বিনা সরিষা-৯ বীজ বিতরণ করা হয়েছে। এর ফলে কৃষকরা লাভবান হচ্ছেন এবং দেশও বিদেশি তেলের উপর নির্ভরতা কমাতে পারবে।
১৯৫ বার পড়া হয়েছে