সর্বশেষ

সারাদেশ

ইতিহাসে প্রথম নারী-পুরুষের সমন্বয়ে জামায়াতের মহাসমাবেশ

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগের চারটি জেলায় ধারাবাহিক নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

নির্বাচনের আগে শেষ দফার এই সফরে তিনি ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করবেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় নওগাঁয় প্রথম জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকেল সাড়ে ৪টায় রাজশাহী মহানগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন তিনি।

রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশকে ঘিরে ইতোমধ্যে শেষ হয়েছে মঞ্চ নির্মাণ ও মাঠ সাজসজ্জার কাজ। মাঠের সামনে বাঁশের বেড়া দিয়ে নারী ও পুরুষদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য পৃথক মঞ্চ এবং জুলাইয়ে আহত যোদ্ধাদের জন্য বিশেষ আসন সংরক্ষণ করা হয়েছে।

মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন সরকার জানান, রাজশাহীর ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো নারী-পুরুষের সমন্বয়ে বড় সমাবেশ আয়োজন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মহানগর এলাকা জনসমুদ্রে পরিণত হবে। একই সঙ্গে আমির দেশের ভবিষ্যৎ গঠন ও নির্বাচনকে ঘিরে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।

রাজশাহী মাদ্রাসা ময়দানের জনসভাটি আয়োজন করছে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোট। এতে প্রধান অতিথি হিসেবে ডা. শফিকুর রহমান ছাড়াও জোটভুক্ত বিভিন্ন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখবেন।

এ উপলক্ষে মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের সমাবেশে সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকবে। পুরো আয়োজনকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন মণ্ডল, এনসিপির রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্য সচিব আতিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতারা।

২১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন