সর্বশেষ

সারাদেশ

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর
সহিদুল ইসলাম, লক্ষ্মীপুর

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আটকরা হলেন সদর উপজেলার দেওপাড়া গ্রামের কাজল ইসলাম সুমনের ছেলে মো. ইমরান (২৩) এবং আলেয়াপুর ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে মো. সজিব (২৪)।

বুধবার দিবাগত রাত ২টার দিকে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করে। সেনাবাহিনীর ক্যাপ্টেন আরমান হাবিব অপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ও নোয়াখালীর সীমান্তবর্তী আলেয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, চারটি খালি কার্তুজ, চারটি এলজি, ২৬ রাউন্ড শটগানের গুলি, ৫৩টি আতশবাজি, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও একটি বিপি উদ্ধার করা হয়।

জানা গেছে, আটক ইমরান হত্যা ও অস্ত্র মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক দুইজনকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশ নেন। নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরমান হাবিব অপু ও লেফটেন্যান্ট আবিদ করিম শাহরিয়ার।

১৯৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন