সর্বশেষ

জাতীয়স্পিকার না থাকায় নতুন এমপিদের শপথ পড়াবেন সিইসি নাসিরউদ্দিন
শুক্রবার বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা
বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে পাকিস্তান, কৃতজ্ঞতা জানালেন আসিফ নজরুল
সাফিকুরের নিয়োগ বাতিল, বিমানের এমডির দায়িত্বে হুমায়রা সুলতানা
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, ভয়াবহ ক্ষতির মুখে অর্থনীতি
আন্তর্জাতিকবেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের হামলা ও অভিযানে নিহত ছাড়াল ২৫০
খেলাবাংলাদেশের পাশে থেকে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত জানালেন শাহবাজ
অদম্য বাংলাদেশ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের পৃষ্ঠপোষক রিমার্ক, খেলা শুরু আজ
সারাদেশ

জামায়াতের দুর্গে ধানের শীষের হুঙ্কার, দিনাজপুর-৬ এ জমজমাট লড়াই

মুসা মিয়া, হিলি
মুসা মিয়া, হিলি

বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৫:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুর-৬ সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর—এই চার উপজেলা নিয়ে গঠিত আসনটিতে দীর্ঘদিন ধরে জামায়াত ও আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে বিএনপি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭৬ হাজার ৮৬ জন, নারী ভোটার ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন। ৬৮৪ বর্গকিলোমিটার আয়তনের এই আসনে রয়েছে ৩টি পৌরসভা ও ২৩টি ইউনিয়ন পরিষদ। ভারত সীমান্তবর্তী হওয়ায় ভৌগোলিকভাবেও আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এবারের নির্বাচনে এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ। জামায়াতে ইসলামীর প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে রেজাউল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের নূর আলম সিদ্দিকী হাতপাখা প্রতীকে, বাসদের প্রার্থী আব্দুল হাকিম মই প্রতীকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে আব্দুল্লাহ নির্বাচনী মাঠে রয়েছেন। তবে নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ শুভ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

প্রচারণা মাঠ ঘুরে দেখা গেছে, বিএনপি ও জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীরাই মূলত সক্রিয় রয়েছেন। অন্য দলের প্রার্থীদের প্রচার তৎপরতা তেমন চোখে পড়েনি। ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের মাইকিং শোনা গেলেও সরাসরি প্রচারণায় তাদের উপস্থিতি খুব সীমিত।

স্বাধীনতার পর থেকে এ আসনে আওয়ামী লীগ ছয়বার এবং জামায়াত দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগ এবারের নির্বাচনে না থাকায় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল, জামায়াতের জন্য মাঠ তুলনামূলক সহজ হবে। তবে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডা. জাহিদের সক্রিয় প্রচারণা সেই সমীকরণ বদলে দিয়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি ও তাঁর নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীরা শতভাগ বিজয়ের আশা করছেন এবং নির্বাচিত হলে তাঁকে মন্ত্রী হিসেবে দেখতে চান বলে জানান।

অন্যদিকে আসন পুনরুদ্ধারে মরিয়া জামায়াতও জয়ের ব্যাপারে আশাবাদী। জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম দাবি করেন, ২০০৮ সালের নির্বাচনে তিনি মাত্র ৮৫৮ ভোটে পরাজিত হয়েছিলেন। এবারে জনগণ ন্যায়ের পক্ষে রায় দেবে বলে তাঁর প্রত্যাশা।

উভয় দলের নির্বাচনী প্রতিশ্রুতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের উন্নয়ন, রাস্তাঘাট ও বাণিজ্য সম্প্রসারণ বিশেষ গুরুত্ব পাচ্ছে।

হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, অতীতে বিএনপি-জামায়াত জোট থাকায় জামায়াত প্রার্থীকে সমর্থন দেওয়া হয়েছিল। এবার বিএনপি এককভাবে নির্বাচন করছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অপরদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আমিনুল ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে জামায়াত প্রার্থী এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। তাই ভোটাররা এবার দাঁড়িপাল্লাকেই বিজয়ী করবেন বলে তিনি দাবি করেন।

এলাকার একাধিক ভোটার জানান, অতীতে নির্বাচিত সংসদ সদস্যদের আমলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ডা. জাহিদ নির্বাচিত হলে মন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকায় তাঁরা উন্নয়নের আশায় ধানের শীষে ভোট দিতে আগ্রহী।

বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করবেন।

দিনাজপুর-৬ আসনে এবারের নির্বাচন তাই জমে উঠেছে দ্বিমুখী শক্ত প্রতিদ্বন্দ্বিতায়—যেখানে জামায়াতের পুরনো প্রভাবের মুখে বিএনপি হয়ে উঠেছে বড় চ্যালেঞ্জ।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন