সর্বশেষ

সারাদেশ

তাহেরপুর পৌরসভায় ধানের শীষের বিজয়ের লক্ষ্যে গণসংযোগ ও পথসভা

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর তাহেরপুর পৌরসভায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ২ নং ওয়ার্ডের পৌর শহিদ মিনার চত্বরে এই পথসভার আয়োজন করা হয়।

২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল কবিরাজ সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মোস্তাফিজুর রহমান মন্ডল এবং তাহেরপুর কলেজের অধ্যাপক সৎজিৎ রায় তোতা।

সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আ. ন.ম. শামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক প্রভাষক আব্দুল জলিলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এ্যাড. নাসির উদ্দীন, জিসাস রাজশাহী জেলা (সাবেক) সভাপতি নাসিম রেজা সুজন এবং পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান।

এ দিন সাইদুর রহমান সরকারের নেতৃত্বে প্রায় ২০ জন জাতীয় পার্টির নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেন এবং ফুল দিয়ে বরণ করা হয়।

দিবসব্যাপী গনিপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-গ্রাম ও তাহেরপুর পৌরসভা ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ চলেছে। স্থানীয় সনাতনী ভোটাররা স্বাধীনতার পক্ষের শক্তির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বিএনপির নেতৃবৃন্দের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

২৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন