সর্বশেষ

জাতীয়ইসলামী আন্দোলনের ইশতেহার: ক্ষমতায় এলে শরিয়ার প্রাধান্য নিশ্চিত করা হবে
নির্বাচনে সহিংসতার আশঙ্কা নেই, ‘মব ভায়োলেন্স’ বলে কিছু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ফরিদপুর বিভাগ গঠনের আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের
তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের
জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যু, শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক
সারাদেশভৈরবে ১১ দলীয় প্রার্থীর গণসংযোগে বিএনপি'র হামলা
লক্ষ্মীপুরে ভোটের অবৈধ সিল উদ্ধার: জামায়াত নেতা ও ব্যবসায়ীর নামে মামলা
৭১-এর পরাজিত শক্তি জামায়াত ইসলামকে বিকৃত করছে: শাহজাহান মিঞা
ধানের শীষের বিপক্ষে অবস্থানের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির ২৮ নেতা বহিষ্কার
কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বেলকুচিতে নারীদের ঝাড়ু মিছিল
উন্নয়ন বঞ্চিত অঞ্চল থেকে সেবা শুরু হবে : কুড়িগ্রামে ডা: শফিকুর
যারা মা-বোনদের শ্রদ্ধা করে না, তারা কিভাবে দেশ চালাবে : ফখরুল
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি নির্বাচনী নিরাপত্তায় মোতায়েন ১৮৩ প্লাটুন
জামায়াতে ভোট দিলে কোরআন-সুন্নাহর আইন বাস্তবায়িত হবে : মুজিবুর
নারীর অধিকার খর্ব হলে বিএনপি মানবে না : নাটোরে দুলু
নির্বাচনের আগে সাইবার হামলার অভিযোগ গোলাম পরওয়ারের
নাটোরে জামায়াতের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী আতিক গ্রেপ্তার
কিডনি রোগে শেরপুর-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থীর মৃত্যু
দৌলতপুর সীমান্তে অভিযানে মাদকসহ কারবারি গ্রেফতার
শার্শায় মসজিদের টয়লেট নির্মাণকালে ককটেল বিস্ফোরণে ২ শ্রমিক আহত
সিরাজদিখানে ২শ' পিস ইয়াবাসহ ১৫ মামলার আসামি জুয়েল শেখ আটক
নরসিংদীর রায়পুরায় সংঘর্ষে গুলিবিদ্ধ স্কুলছাত্রের মৃত্যু, আহত ১০
প্রতিদ্বন্দ্বীর নিরাপত্তাও নিশ্চিত করার প্রতিশ্রুতি ফরিদুল ইসলামের
বরগুনায় বিয়ের প্রলোভনে নারীর ওপর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ
আন্তর্জাতিকমুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত
খেলাসাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ: ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত
ক্রিকেটের আইনে বেশ কয়েকটি বড় পরিবর্তন এমসিসির
সারাদেশ

তিস্তা মহাপরিকল্পনা যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা জামায়াত আমীরের

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং এ বিষয়ে কোনো বাধা বরদাশত করা হবে না। স্বাধীনতার পর থেকে যারা দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আসন্ন ১২ তারিখের নির্বাচনে জনগণ তাদের ‘লাল কার্ড’ দেখাবে বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার দুপুরে হেলিকপ্টারে লালমনিরহাট তিস্তা ব্যারাজ হেলিপ্যাড মাঠে পৌঁছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা একসময় আশীর্বাদ হওয়ার কথা থাকলেও তা আজ অভিশাপে পরিণত হয়েছে। এখন তিস্তাকে আবার জীবন দিতে হবে। তিনি বলেন, তিস্তা হবে দেশের অর্থনীতির কেন্দ্রবিন্দু এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত কাউকে নিঃস্ব হতে দেওয়া হবে না।

রাজনৈতিক সংস্কারের কথা উল্লেখ করে জামায়াত আমীর বলেন, ‘মতলববাজ রাজনীতির কবর রচনার সময় এসেছে। গত ৫৪ বছরে যারা জনগণের সঙ্গে বেইমানি করেছে, এখন তাদের বিদায় করার সময়।’ তিনি রাজনীতির নামে ব্যবসা, চাঁদাবাজি ও মামলাবাজির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তরুণদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বুড়িমারী স্থলবন্দর আধুনিকায়ন করা হবে এবং বঞ্চিত অঞ্চল থেকেই উন্নয়নের সূচনা হবে। জামায়াতকে ‘বসন্তের কোকিল’ নয় দাবি করে তিনি বলেন, সংকটের সময় দল দেশ ছেড়ে যাবে না। সকল ধর্মের মানুষের সহাবস্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে কোনো বৈষম্য থাকবে না এবং ‘মাইনরিটি-মেজরিটি’ বিভাজন পরিহার করা হবে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে মন্তব্য করে তিনি বলেন, উপযুক্ত বেতন না পাওয়ায় অনেক ক্ষেত্রে দুর্নীতির প্রবণতা তৈরি হয়। নারীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের বিজয়ের চেয়ে দেশের ১৮ কোটি মানুষের বিজয়ই মুখ্য। ‘হ্যাঁ’ ভোট মানে জনগণের বিজয় বলে উল্লেখ করেন তিনি।

সমাবেশের শেষে তিনি লালমনিরহাট ও নীলফামারী জেলার সাতজন জামায়াত প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। জনসভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জামায়াতের আমীর ও লালমনিরহাট সদর-৩ আসনের প্রার্থী আবু তাহের। এতে জামায়াতসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে সকাল থেকেই তিস্তা ব্যারাজ এলাকা ও হেলিপ্যাড মাঠে জামায়াত ও শিবিরসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপস্থিতিতে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে পায়ে হেঁটে, অটোভ্যান, বাস ও ট্রেনে করে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসেন। দুপুর ২টায় হেলিকপ্টারে পৌঁছেই বক্তব্য দেন জামায়াত আমীর।
 

২৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন