সর্বশেষ

রাজনীতি

উপদেষ্টাদের সম্পদের হিসাব দাবি করলেন এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী অভিযোগ করেছেন, দেশে নির্বাচনকে কেন্দ্র করে ‘আবু জাহেলের নতুন ভার্সন’ তৈরি হচ্ছে, যারা জাহেলিয়াতকে জামায়াত-শিবিরের আদলে রাজপথে নিয়ে এসেছে। তিনি বলেন, চাকরিজীবী নারী ও শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার পরও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপদেষ্টাদের সম্পদের হিসাব প্রকাশের দাবিতে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। মোমিন মেহেদী আরও অভিযোগ করেন, অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের আইন লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণায় ব্যবহার করা হচ্ছে, যা গণতান্ত্রিক ও আইনসম্মত প্রক্রিয়ার পরিপন্থী।

তিনি বলেন, প্রধান উপদেষ্টাসহ কোনো উপদেষ্টা গত ১৮ মাসে তাদের সম্পদের হিসাব প্রকাশ করেননি। এর পেছনে ব্যাপক দুর্নীতির সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি দাবি করেন। এ অবস্থায় দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, ওয়াজেদ রানা, মহিদুল মল্লিক ও হাশেম মোল্লা।

৪০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন