সারাদেশ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জামায়াতের নির্বাচনী জনসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন জামায়াত।
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
অয়ন জ্যোতি, লালমনিরহাট
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জামায়াতের নির্বাচনী জনসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন জামায়াত।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগপত্র জমা দেন লালমনিরহাট দুই আসনের জামায়াত মনিটরিং সেল সদস্য মোহাম্মদ আতাউল ইসলাম ফাতেমী পাভেল। অভিযোগে বলা হয়েছে, সোমবার বিকেলে আদিতমারীর সাপ্টিবাড়ি ইউনিয়নে দাঁড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ ফিরোজ হায়দারের জনসভায় বিএনপির নেতা-কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করে গাড়ি বহরে হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেছে।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এ ঘটনায় আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। তাই নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানানো হয়েছে।
১০৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন