সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

'একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে'

আহসান সুমন, কক্সবাজার 
আহসান সুমন, কক্সবাজার 

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমাদের শুনতে হবে-জামায়াতে ইসলামীই নাকি এদেশের স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছিল।'

মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী সাংগঠনিক উপজেলার কোনাখালী ইউনিয়নের জংগলকাটা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ব্যাখ্যা করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির সম্প্রতি দেওয়া এক বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করেছেন। ওই বক্তব্যে দাবি করা হয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি; বরং কর্নেল অলি আহমদ সেই ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, 'যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কাছ থেকে ইতিহাস বিকৃতির চেষ্টা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু বাংলাদেশের মানুষ সব জানে। জনগণ জানে কারা স্বাধীনতার পক্ষে ছিল আর কারা ছিল বিপক্ষে।'
তিনি আরও বলেন, জামায়াত আজ নতুন রূপ ধারণ করে নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ প্রতারণা ও ভণ্ডামি ছাড়া কিছু নয়।

বিএনপির এই নেতা অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একজন মুক্তিযোদ্ধাকে দলে যুক্ত করে কার্যত ‘ভাড়া’ করে একটি সাইনবোর্ড দেখাতে চাইছে-যেন তাদেরও মুক্তিযোদ্ধা রয়েছে। সেই মুক্তিযোদ্ধাকে ব্যবহার করে তারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে। তবে দেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা এই কৌশল কখনোই মেনে নেবেন না এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন বলে তিনি বিশ্বাস করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সকল দেশপ্রেমিক মানুষ ও স্বাধীনতার পক্ষের শক্তি এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলবে। একজন রাজনৈতিক কর্মী হিসেবে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে শালীন ভাষায় হলেও দৃঢ়ভাবে প্রতিবাদ জানানো তাদের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। সেই দায়িত্ব থেকেই জামায়াত নেতাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন বলে জানান তিনি।

নারী সমাজকে নিয়েও জামায়াতের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কয়েকদিন আগে তারা এদেশের নারীদের চরমভাবে অপমান করেছে। সাক্ষাৎকারে কর্মজীবী নারীদের পতিতাদের সঙ্গে তুলনা করা হয়েছে এবং নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বাস্তবে এই প্রস্তাব নারীদের কল্যাণে নয়, বরং নারীদের কর্মসংস্থান ধ্বংস করার একটি পরিকল্পনা বলে মন্তব্য করেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন