সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল

জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও
জাকির মোস্তাফিজ মিলু, ঠাকুরগাঁও

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের ভিত্তি- একে পেছনে ঠেলে দিলে জাতির অস্তিত্বই সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি সভায় এসব কথা বলেন তিনি।

সভায় মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন দেশ ও ভূখণ্ড উপহার দিয়েছে। এই স্বাধীনতার মধ্য দিয়েই জাতির সামনে এগিয়ে যাওয়ার, টিকে থাকার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামী গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। একাত্তর তাই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করেন, দুঃখজনকভাবে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে একাত্তরের চেতনা মুছে ফেলতে চায়। একাত্তরকে পেছনে ঠেলে দিলে জাতির মূল অস্তিত্বই বিলীন হয়ে যাবে। তাই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই আমাদের সামনে এগোতে হবে।

ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, মিথ্যা প্রচারণার মাধ্যমে মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করা হচ্ছে, যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ বছরে একবার ভোট দেওয়ার সুযোগ আসে এবং এই ভোট একটি আমানত। এই আমানতের খেয়ানত করা উচিত নয়। যিনি ভোটের মর্যাদা রক্ষা করবেন, জনগণকে তাকেই ভোট দেওয়া উচিত।

সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন