সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ
নবম পে-স্কেল দ্রুত ঘোষণার দাবিতে আমনুরা রেলওয়ে স্টেশনে কর্মবিরতি
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে এই অবরোধ শুরু হলে ওই এলাকায় যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সড়ক অবরোধের ফলে সাতরাস্তা থেকে কাকরাইলগামী সড়কসহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা।

বিক্ষোভকারীরা জানান, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের সুপারিশ করা হয়েছে-এমন খবরে তাঁরা আন্দোলনে নেমেছেন। তাঁদের দাবি, এই সুপারিশ অবিলম্বে বাতিল করতে হবে।

কারিগরি ছাত্র আন্দোলনের সদস্য আরিফ বিল্লাহ বলেন, বর্তমানে সহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরা আবেদন করার সুযোগ পেলেও উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বলেন, অবরোধের কারণে আশপাশের সড়কগুলোতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সোনারগাঁও হোটেলের সামনের সংযোগ সড়ক দিয়েও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাখালীর দিক থেকে আসা গাড়িগুলো বিকল্প পথে ডাইভারশন দিয়ে চলাচল করছে।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন