হাইমচর উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের পথসভা ও উঠান বৈঠক
সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন।
আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষদের ভীড়, উৎসাহ এবং উচ্ছ্বাস নজর কাড়ে।
পথসভা ও উঠান বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, 'আমরা সবাই মুসলমান। বাংলাদেশে মুসলমানের সংখ্যা ৯৫%। বিশেষ করে গ্রামের নারীরাও অত্যন্ত নরম মনের মানুষ। তাদের কাছে মিথ্যাভাবে ধর্ম উপস্থাপন করা হয়। তালিমের নামে ঘরে ঘরে গিয়ে বিভিন্নভাবে কুরআন শরীফের আয়াত বিকৃতভাবে বোঝানো হয়। এতে যিনি বিকৃতভাবে বুঝাচ্ছেন, তার গুনাহ হবে। আমরা মক্তবে ও মাদ্রাসায় আরবি পড়েছি। মহিলাদের জন্য আলাদা মাদ্রাসা রয়েছে। নির্বাচনের সময় এদের জন্য আলাদা তালিমের প্রয়োজন নেই।'
তিনি আরও বলেন, 'এই এলাকাগুলোতে মাদক বিক্রেতা ও সন্ত্রাস থাকবে না। এখানে যেকোনো কার্যক্রম আমরা আপনারা সঙ্গে আলোচনা করেই করব। দুনীতিগুলো হয় ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে। আমরা দুর্নীতি মূলত নীচ থেকে দূর করবো। ইউনিয়ন পরিষদ থেকে দুর্নীতি শুরু হয়। সরকারি টাকার বাইরে যেকোনো টাকা আর কারো কাছে দেওয়া হবে না। এখান থেকে দুর্নীতি বন্ধ করতে পারলে ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের টাকা খেতে পারবে না।'
শেখ ফরিদ আরও বলেন, 'আমার ও আপনার ট্যাক্সের টাকা ভাগ করে নেওয়া হয় দুর্নীতিবাজ চোরদের দ্বারা। আমরা সবাই মিলে চাঁদপুর-৩ আসনকে দুর্নীতিমুক্ত করবো। আপনারা সহযোগিতা দিলে আমি ১৬–১৭ ঘন্টা আপনাদের নিয়ে কাজ করতে পারবো। ভোটার স্লিপ এবং এনআইডি কার্ড নিয়ে ভোট দিতে যাবেন। হাইমচরের ঐতিহ্য ধরে রাখতে আপনারা ধানের শীষে ভোট দিন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানান।'
তিনি এই সুযোগে এলাকার উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে বলেন, 'এবার আর কোনো বৈষম্য হবে না। সবাই সমপরিমাপে সুবিধা পাবেন। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এলাকার উন্নয়নের কাজ করবো। এখানে একটি ইপিজেড স্থাপন করা হবে। শিক্ষিত তরুণ-তরুণীরা সেখানে চাকরি পাবে, যা এলাকার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করবে। রাস্তার পাশ দিয়ে বালুর পাইপ নেওয়া অবৈধ। কেউ অবৈধ কাজে যাবে না। ইউএনও অফিসে গিয়ে অনুমতি নিয়ে কাজ করতে হবে। আমি ভালবাসার মাধ্যমে জনগণের উপকার করতে চাই।'
হাইমচর উত্তর আলগী ইউনিয়নের বিভিন্ন স্থানে কর্মসূচি শুরু হয় ২নং ওয়ার্ড গাজীর বাজার থেকে। এর পরের ধাপগুলো ছিল- সকালে ২নং ওয়ার্ড গাজীর বাজারে পথসভা, ৩নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া বেগ স্কুলের সামনে পথসভা, ৩নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া আনন্দ বাজারে পথসভা, কে.বি.এন. বাজারে গণসংযোগ, ৪নং ওয়ার্ড কমলাপুর সমাজ কল্যাণ মাঠ, দুপুরে ৫নং ওয়ার্ড দিঘীরপাড় রায়ের বাজারে পথসভা, বিকেলে ৮নং ওয়ার্ড মহাজমপুর আখন্দ মোড়ে পথসভা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী (পরিচালক), জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমেদ, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ লিটন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক উপদেষ্টা আবু তাহের পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খলিল গাজী, হাইমচর উপজেলা যুব জমিয়তে ওলামায়ে ইসলাম এর সাধারণ সম্পাদক মুফতি ইমরান সরকার, এবং প্রফেসর কাজী রফিকুল ইসলাম রুবেল।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মো: মাসুদ মাঝি, জেলা ছাত্রদল সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, এবং ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
১১৯ বার পড়া হয়েছে