সর্বশেষ

সারাদেশ

কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে প্রাইভেটকারের চালক মহিউদ্দিন মন্ডল ঘটনাস্থলেই নিহত হন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মহিউদ্দিন মন্ডলের বাড়ী ঢাকার সাভারে। তিনি জানান, সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারটি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে এবং হাইওয়ে পুলিশ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

১৭৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন