সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশপে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অণুজীববিদ্যা চর্চাকে আরও গতিশীল ও শিক্ষার্থীদের গবেষণামুখী করে তুলতে সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড–২০১৬।

সোমবার সকালে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. রুবাইয়াত ফারজানা হোসেন, উপাচার্য অধ্যাপক ডা. মো. আশরাফ আলী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুরুল করিম।

এছাড়াও মাইক্রোবায়োলজি বিভাগের গুরুত্ব ও বাস্তব প্রয়োগ নিয়ে আলোচনা করেন চট্টগ্রামের বিসিএসআইআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. সাইফুল ইসলাম, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাইক্রোবায়োলজি বিভাগের ম্যানেজার ডা. ইব্রাহিম খলিল এবং খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী কামরুন নাহার।

বক্তারা বলেন, বর্তমান বিশ্বে স্বাস্থ্য, পরিবেশ ও শিল্পখাতে মাইক্রোবায়োলজির গুরুত্ব অপরিসীম। করোনা মহামারী প্রমাণ করেছে, একটি ক্ষুদ্র অণুজীব কীভাবে সমগ্র মানবজাতিকে বিপর্যস্ত করতে পারে। তাই শিক্ষার্থীদের জন্য মাইক্রোবায়োলজি বিষয়ে গভীর জ্ঞান ও নিয়মিত অনুশীলন অত্যন্ত জরুরি।

অলিম্পিয়াডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মাইক্রোবায়োলজি বিষয়ক জ্ঞানচর্চার এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন