সর্বশেষ

সারাদেশ

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগ, জিডি ও প্রতিবাদ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘটনার প্রতিবাদ জানান বিএনপির নির্বাচনী এজেন্ট নওফল জমির। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটে শনিবার দিবাগত রাতে। ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদরাসার সামনের এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী ব্যানারে অজ্ঞাত ব্যক্তিরা অগ্নিসংযোগ করে। অন্যদিকে বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামে তেপথী মোড় এলাকায় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ব্যানারটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বিএনপি নেতারা এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা থাকার দাবি জানিয়েছেন।

অগ্নিসংযোগের ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে জিডি করা হয় এবং এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এই ধরনের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানান।

১৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন