সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজার, কালি বাড়ি ও ছিখুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী বিভিন্ন অনিয়মের দায়ে চিটাগং বেকারিকে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখবিহীন খাদ্য বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য সংরক্ষণ ও নোংরা পরিবেশে খাবার রাখার অভিযোগে রিভার ভিউ কফি অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ক্ষতিকর রং ব্যবহার এবং পচা-বাসি খাবার সংরক্ষণের অপরাধে আমানিয়া হোটেলকে ৩০ হাজার টাকা এবং আটা ও ময়দায় খুচরা মূল্য উল্লেখ না থাকায় মেসার্স আলতাফ অটো ফ্লাওয়ার মিলসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করা হয়।

অভিযান চলাকালে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়। পাশাপাশি নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম, শাহরাস্তি স্যানেটারি ইন্সপেক্টর মো. ফয়েদ উল্লাহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।

২৬৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন