সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
আজ জামালপুরে আসছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি

চুয়াডাঙ্গায় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মানববন্ধন

মুন্না রহমান, চুয়াডাঙ্গা
মুন্না রহমান, চুয়াডাঙ্গা

রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ৯ম পে-স্কেল দ্রুত কার্যকর করার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সমন্বয় পরিষদ, চুয়াডাঙ্গা জেলা শাখা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিপুল সংখ্যক কর্মচারী অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-সরকারি প্রশাসনিক কর্মকর্তা হামিদুর রহমান।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো থেকে বঞ্চিত হয়ে আসছেন। জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত ৯ম পে-স্কেল বাস্তবায়ন হলে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সরকারি প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে। দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের মেশিন অপারেটর আব্দুল হান্নান, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি সমন্বয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মামুন। এছাড়াও জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন