সর্বশেষ

সারাদেশ

ভোলাহাটে আচরণবিধি লঙ্ঘন : সরকারি কর্মচারীকে ২০ হাজার টাকা জরিমানা

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকারি কর্মচারী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে উপজেলার বীরেশ্বরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. এরফান আলী শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা অফিসের কর্মচারী। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, এরফান আলী নিজ বাসভবনে এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। খবর পেয়ে বিকেল ৪টায় সেখানে অভিযান পরিচালনা করা হয় এবং অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এর ২১(খ) ধারার লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ম্যাজিস্ট্রেট শামীম হোসেন আরও জানান, জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারী যারা আচরণবিধি লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

১৫৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন