সর্বশেষ

সারাদেশ

সুন্দরপুরে বুলবুলের জনসভায় ২০ নেতার জামায়াতে ইসলামীতে যোগদান

আশরাফুল ইসলাম  চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সামাদ কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী জননেতা নূরুল ইসলাম বুলবুলের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) এ জনসভায় অত্র ইউনিয়নের বিএনপির ২০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দেন।

জনসভায় বক্তৃতা কালে নূরুল ইসলাম বুলবুল বলেন, “দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতির বিকল্প নেই। জামায়াতে ইসলামী মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।” তিনি নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনের আন্দোলন ও সংগ্রামে অংশ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশা ও বয়সের মানুষ উপস্থিত ছিলেন। জনসভাকে কেন্দ্র করে সামাদ কলেজ এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

১৮০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন