সর্বশেষ

সারাদেশ

১ মাস পর উৎপাদনে ফিরল পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী

শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬ ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘ এক মাসের রক্ষণাবেক্ষণ কাজ শেষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

ইউনিটটি থেকে বর্তমানে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

তিনি জানান, শুক্রবার বিকেলে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা হয়।

তিনি আরও বলেন, গত ১ জানুয়ারি থেকে নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য প্রথম ইউনিটটির উৎপাদন বন্ধ রাখা হয়েছিল। বর্তমানে কেন্দ্রের দুটি ইউনিট থেকেই মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

১৭১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন