সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

৮ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতুর নির্মাণকাজ, ভোগান্তিতে লাখো মানুষ

মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
মুহাম্মদ নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬ ১:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের ধলেশ্বরী শাখা নদীর ওপর নির্মাণাধীন বহুল প্রত্যাশিত মোল্লাবাজার সেতুর কাজ আট বছরেও শেষ হয়নি।

২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পের অগ্রগতি ধীরগতির হওয়ায় সিরাজদিখান, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার কয়েক লাখ মানুষ এখনো সহজ সড়ক যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের সঙ্গে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সংযোগস্থলে ২০১৮ সালের জুন মাসে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী সেতুটির দৈর্ঘ্য ২৫২ মিটার এবং প্রস্থ ১০ মিটার। নির্মাণ ব্যয় ধরা হয় ৩৩ কোটি ২৭ লাখ টাকা। ২০২০ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে তিন দফা মেয়াদ বাড়ানো হলেও এখনো সেতুটি চালু করা সম্ভব হয়নি।

দীর্ঘসূত্রিতার কারণে প্রতিদিন এই পথে যাতায়াতকারী হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়ছেন। স্থানীয়ভাবে তৈরি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ নৌযানে করে দিন-রাত নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সেতুটি চালু হলে মাত্র ৩০ মিনিটে ঢাকায় পৌঁছানো সম্ভব হবে। অথচ বর্তমানে বিকল্প সড়ক ব্যবহার করে রাজধানীতে যেতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। এতে সময়, অর্থ ও শ্রম—তিন দিক থেকেই ক্ষতির মুখে পড়ছেন সাধারণ মানুষ।

ভুক্তভোগীরা জানান, বছরের পর বছর ধরে শুধু আশ্বাস মিলছে, বাস্তবে কাজের অগ্রগতি খুব ধীর। দ্রুত সেতু নির্মাণ শেষ করে এলাকার মানুষের দুর্ভোগ কমানোর দাবি জানান তারা।

এ রুটের যাত্রী মো. মানিক বলেন, 'অনেক বছর ধরে অপেক্ষা করছি। দ্রুত কাজ শেষ করে আমাদের চলাচলের কষ্ট দূর করা হোক।'

আরেক যাত্রী আসাদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, 'পদ্মা সেতুর মতো বড় প্রকল্প শেষ হয়েছে, অথচ ছোট এই সেতুর কাজ এত বছরেও শেষ হচ্ছে না। সরকার দ্রুত ব্যবস্থা নিক।'

এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন, 'সেতুর নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। দুটি স্প্যান ও ভায়াডাক্টের কাজ সম্পন্ন করে আগামী এপ্রিল মাসের মধ্যে যান চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করার চেষ্টা চলছে। তবে কিছু জমি অধিগ্রহণের কাজ এখনো বাকি রয়েছে।'

স্থানীয়দের আশা, আর দেরি নয়-দ্রুত সেতুটি চালু হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে এবং রাজধানীর সঙ্গে এই অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে।

৪৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন